হজের সময় মক্কার স্কুলগুলোতে ক্লাস হবে অনলাইনে

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

পবিত্র মক্কা নগরীতে হজ মৌসুম ঘিরে বাড়তে থাকা জনসমাগম ও যানবাহনের চাপ মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। এর

2026-05-09T06:22:51+00:00
2026-05-09T06:22:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হজের সময় মক্কার স্কুলগুলোতে ক্লাস হবে অনলাইনে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:২২ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র মক্কা নগরীতে হজ মৌসুম ঘিরে বাড়তে থাকা জনসমাগম ও যানবাহনের চাপ মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে নগরীর বেশ কয়েকটি স্কুলে সাময়িকভাবে সশরীরে পাঠদান বন্ধ রেখে অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি শিক্ষা বিভাগ জানিয়েছে, হজের সময় লাখো মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত কয়েকদিন শিক্ষার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠ গ্রহণ করবে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মসজিদুল হারাম সংলগ্ন এলাকা, দ্বিতীয় ও তৃতীয় রিং রোডের আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান এবং যেসব স্কুল ভবন হজ ব্যবস্থাপনায় সরকারি কাজে ব্যবহার হবে- সেগুলো এই সিদ্ধান্তের আওতায় এসেছে।
আরও পড়ুন

অনলাইন পাঠদান পরিচালনায় ব্যবহার করা হবে ‘মাদ্রাসাতি’ নামের শিক্ষা প্ল্যাটফর্ম। শিক্ষা কর্মকর্তারা বলছেন, এতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম চালু থাকবে এবং হজের ব্যস্ত সময়েও পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, হজ মৌসুমে নগর ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সৌদি প্রশাসনের সমন্বিত পরিকল্পনার অংশ। কারণ প্রতিবছর হজকে কেন্দ্র করে মসজিদুল হারাম ও আশপাশের এলাকায় ব্যাপক জনচাপ তৈরি হয়, যা সামাল দিতে শিক্ষা, পরিবহন ও নিরাপত্তা- সব খাতেই বিশেষ সমন্বয় প্রয়োজন হয়।

এএডি/


  বিষয়:   হজ  সময়  মক্কা  স্কুল  ক্লাস  অনলাইন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: