জমিদার আর মহারাজ: কোরবানির আলোচিত দুই গরু

সময়ের আলো ডেস্ক

ফিচার

প্রতি বছরই কোরবানি ইদের মাঠ জমিয়ে রাখে আলোচিত কিছু গরু। এ বছর তেমনই দুই গরুর নাম জমিদার আর মহারাজ। গরুর

2026-05-09T12:49:09+00:00
2026-05-09T14:15:24+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
ফিচার
জমিদার আর মহারাজ: কোরবানির আলোচিত দুই গরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ২:১৫ পিএম
দিনাজপুরের মহারাজ ও ভোলার জমিদার। ছবি: সংগৃহীত
প্রতি বছরই কোরবানি ইদের মাঠ জমিয়ে রাখে আলোচিত কিছু গরু। এ বছর তেমনই দুই গরুর নাম জমিদার আর মহারাজ। গরুর নাম শুনেই তাদের দেহের আকার কল্পনা করা যায়।

জমিদার গরু
ভোলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিশাল আকৃতির ‘জমিদার’। ১৫-১৬ মণ ওজনের এই গরুটি সম্পূর্ণ দেশীয় খাবার খেয়ে মোটাতাজা হয়েছে। এলাকা মানুষ জমিদারকে নিয়ে কৌতূহলী। 

জমিদারকে বড় করে তুলেছেন যেই খামারি, তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নাম, মো. আলী। জমিদার ছাড়াও এবারের কোরবানির হাটে বিক্রির জন্য তার খামারে আরও পাঁচটি দেশীয় গরু মোটাতাজা করেছেন। 

মো. আলী জানান, তিনি প্রায় ১৪ বছর ধরে গরুর খামার দিয়েছেন। প্রতি বছরই তিনি গরু মোটাতাজা করে কোরবানির হাটে বিক্রি করেন। এবছরও ৬টি গরু হাটে নেবেন। ছয়টি গরুর নাম রেখেছেন জমিদার, বাহাদুর, বাদশা, রাজা, কালাচাঁদ ও লালচাঁদ। এরমধ্যে সবচেয়ে বড় গরু ‘জমিদার’। যার উচ্চতা প্রায় ৬ ফুট ও দৈর্ঘ্য ১০ ফুটের কাছাকাছি। ওজন প্রায় ১৫ থেকে ১৬ মণ।

তিনি আরও জানান, প্রায় ২ বছর আগে গরুটি তিনি এক খামারির থেকে ১ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করেছেন। খামারের প্রতিটি গরুকে কাঁচা ঘাস, গম-ভূট্টা ভাঙা, খইল ও ভূষিসহ সুষম দানাদার খাবার খাওয়ানো হয়েছে। জমিদার অন্য গরুর থেকে বেশি খাবার খেয়ে থাকে। এ কারণে তার এই নাম রাখা হয়েছে। এবারের কোরবানির হাটে জমিদারের দাম হাঁকিয়েছেন ৪ লাখ টাকা।

মো. আলী মনে করেন, ভোলা সদর উপজেলায় এত বড় ও পরিপুষ্ট দেশীয় গরু কারো খামারে নেই। 


দিনাজপুরের মহারাজ

এবারের আরও একটি আলোচিত গরু দিনাজপুরের মহারাজ। বিরামপুরের খানপুর দক্ষিণ শাহবাজপুর গ্রামের এই গরুটি সবার আকর্ষণের কেন্দ্রে রয়েছে। এটি একটি বিশালাকার ফ্রিজিয়ান জাতের ষাঁড়। পাঁচ বছর বয়সি এই ষাঁড়টি দেখতে অনেকটা হাতির মতো। যার ওজন বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কেজি (৩০ মণ)। আসন্ন কোরবানির ইদকে সামনে রেখে মালিক-এর দাম হাঁকাচ্ছেন ২০ লাখ টাকা।

গরুটির মালিক লুৎফর রহমান। পাঁচ বছর আগে তার বাড়ির পালিত গাভি থেকেই জন্ম নেয় এই বাছুরটি।

লুৎফর রহমান জানান, জন্মের পর থেকেই বাছুরটি অন্যগুলোর চেয়ে আলাদা ছিল। পরম মমতায় সেটিকে লালন-পালন শুরু করেন তিনি। ধীরে ধীরে এটি বিশাল আকৃতি ধারণ করলে আদর করে তার নাম রাখা হয় ‘দিনাজপুরের মহারাজ’।

তিনি আরও জানান, মহারাজ প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ ধরনের খাবার খেয়ে থাকে। দানাদার খাবারের পাশাপাশি মহারাজকে খাওয়ানো হয় কলা, আপেল, মালটা, তাজা ঘাস ও খড়। মহারাজের পেছনে প্রতিদিন ব্যয় হয় ২ হাজার টাকা। গত পাঁচ বছরে তার পেছনে মোট খরচ হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

লুৎফর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম বাবু বলেন, ‘মহারাজ আমাদের কাছে শুধু একটি গরু নয়, বরং আমাদের পরিবারের সন্তানের মতো।’

বিশালাকার এই ষাঁড়টিকে দেখতে প্রতিদিন আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় করছেন লুৎফর রহমানের বাড়িতে। 

/মহু


  বিষয়:   জমিদার  মহারাজ  কোরবানি  গরু 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: