প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের পালা, গাইবান্ধায় জব ফেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

প্রশিক্ষণ নিয়েছেন, এখন কর্মসংস্থানের প্রত্যাশায় গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত জব ফেয়ারে জমায়েত হন শত শত তরুণ-তরুণী।শনিবার (৯মে) রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট

2026-05-09T15:27:24+00:00
2026-05-09T15:27:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের পালা, গাইবান্ধায় জব ফেয়ার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:২৭ পিএম 
গাইবান্ধায় জব ফেয়ার। ছবি : সময়ের আলো
প্রশিক্ষণ নিয়েছেন, এখন কর্মসংস্থানের প্রত্যাশায় গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত জব ফেয়ারে জমায়েত হন শত শত তরুণ-তরুণী।

শনিবার (৯মে) রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর অ্যামপ্লয়মেন্ট (RAISE) প্রকল্পের আওতায় এসকেএস ফাউন্ডেশন 'কর্মসংস্থান মেলা-২০২৬' এর আয়োজন করে।


আয়োজকেরা জানান, RAISE প্রকল্পের আওতায় ১২টি ট্রেডে মোট ৮৬৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০০ জন ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন এবং ২১৯ জন স্বকর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন। বাকিদের জন্যই মূলত এ জব ফেয়ারের আয়োজন।

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আলোচনা সভায় বক্তব্য দেন।


সভায় সভাপতিত্ব করেন খোকন কুমার কুন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক এবং সমাজসেবা অধিদফতরের প্রতিনিধি।

মেলায় আরএফএলসহ দেশের স্বনামধন্য মোট ১৫টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো তাদের স্টলে সরাসরি আবেদনপত্র গ্রহণ করে এবং চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান। সারাদিন স্বাধীনতা প্রাঙ্গণজুড়ে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন তাদের জন্য সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে। এভাবে মুখোমুখি সাক্ষাৎকারের সুযোগ তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

আয়োজকেরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের দক্ষতা কাজে লাগিয়ে টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়তা করবে।

/মহু


  বিষয়:   প্রশিক্ষণ  কর্মসংস্থান  জব ফেয়ার  গাইবান্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: