মকতবে শিশুদের যৌন হয়রানি, গণপিটুনির পর ইমাম গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে মকতবে পড়তে আসা শিশুদের যৌন হয়রানির অভিযোগে মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার

2026-05-09T15:48:36+00:00
2026-05-09T15:48:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মকতবে শিশুদের যৌন হয়রানি, গণপিটুনির পর ইমাম গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪৮ পিএম 
ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল। ছবি : সময়ের আলো
নড়াইলে মকতবে পড়তে আসা শিশুদের যৌন হয়রানির অভিযোগে মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

 শুক্রবার (৮ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আমিনুল উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এবং চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম বায়তুস সালাম জামে মসজিদে ইমামতির পাশাপাশি প্রতিদিন ভোরে মসজিদের বারান্দায় স্থানীয় শিশুদের মক্তবে আরবি পড়াতেন। অভিযোগ রয়েছে, মক্তবে পড়তে আসা শিশুদের তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে আসছিলেন।

সবশেষ গত ৫ মে এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে ডেকে নেন তিনি। সেখানে ওই শিশুকে যৌন নিপীড়ন করা হয়। ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে আরও কয়েকজন শিশুও একই ধরনের হেনস্তার শিকার হয়েছে বলে পরিবারের কাছে দাবি করে।


বিষয়টি জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা শুক্রবার দুপুরে আমিনুল ইসলামকে ঘিরে ধরে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম শিশুদের যৌন হয়রানি করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   মকতব  শিশু  যৌন হয়রানি  গণপিটুনি  ইমাম  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: