সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া।শনিবার (৯মে) দুপুর ১টায়

2026-05-09T15:59:35+00:00
2026-05-09T15:59:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৫৯ পিএম 
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া। 


শনিবার (৯মে) দুপুর ১টায় কমপ্লেক্সের অবকাঠামোগত অবস্থা, রোগীদের সেবার মান, চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন তিনি।


এ সময় নাটোর সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 


পরিদর্শনকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপ-সচিব। 

কমপ্লেক্সটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস ও জেনারেটর চালুর নির্দেশনা প্রদান করেন উপ-সচিব গোলাম কিবরিয়া।

/মহু


  বিষয়:   সিংড়া  স্বাস্থ্য কমপ্লেক্স  উপ-সচিব  গোলাম কিবরিয়া  নাটোর  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: