শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে রুবেল (৩৫) নামে ছদ্মবেশী এক ধান কাটা শ্রমিকের বিরুদ্ধে কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা

2026-05-09T19:54:48+00:00
2026-05-09T19:54:48+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৫৪ পিএম 
চুরি হওয়া মোটরসাইকেল ও অভিযুক্ত রুবেল। ছবি : সংগৃহীত
যশোরের অভয়নগরে রুবেল (৩৫) নামে ছদ্মবেশী এক ধান কাটা শ্রমিকের বিরুদ্ধে কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে।

মোটরসাইকেল ফিরে পেতে ও চোর ধরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী কৃষক রুমান সর্দার। 

রুমান সর্দার বলেন, গত ৩০ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মুরলী বাজার এলাকার সাত্তার মোড়লের ছেলে পরিচয়ে রুবেল নামে এক যুবককে ধান কাটা শ্রমিক হিসেবে ভাড়া করেন। এরপর তাদের বাড়িতে থেকে ধানকাটার কাজ শুরু করে সে। গত শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানে যান রুমান ও রুবেল। কিছুসময় পর রুমানের কাছ থেকে চাবি নিয়ে কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় রুবেল। চুরি হওয়া সুজুকি হায়াতে মডেলের ১১৩ সিসি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বাগেরহাট- হ-১২-৬৩৫৩, ইঞ্জিন- এফ ৪ই৬-৩১৭৮২৭, চেসিস- আরএমবিএল-এনএফ৪জেই-০০৯২৯২।


রুমান সর্দার আরও বলেন, ধান কাটা শ্রমিকের ছদ্মবেশে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে গেছে রুবেল। ঘটনার পর তার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ করেছি। তারপরও আমার সখের মোটরসাইকেলের সন্ধান মেলেনি। সর্বশেষ সাংবাদিকদের মাধ্যমে মোটরসাইকেল ফিরে পেতে ও ছদ্মবেশী ধান কাটা শ্রমিক চোর রুবেলকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করছি।

সময়ের আলো/জোই



  বিষয়:   শ্রমিক  ছদ্মবেশ  কৃষক  মোটরসাইকেল  চুরি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: