ফুটবল বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

আনন্দ সময় ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক ঘোষণা দিয়েছে ফিফা। এবার এই বৈশ্বিক আসরের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে

2026-05-09T23:30:17+00:00
2026-05-09T23:30:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ফুটবল বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৩০ পিএম 
নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক ঘোষণা দিয়েছে ফিফা। এবার এই বৈশ্বিক আসরের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতিটি অনুষ্ঠানেই থাকবেন সেই দেশের শিল্পী ছাড়াও অনেক তারকা। বিশ্বকাপের অনুষ্ঠান মাতাবেন কেটি পেরি, ফিউচার, আলানিস মোরিসেটে, মাইকেল বাবলের মতো তারকারা। কানাডার অনুষ্ঠানে থাকছেন নোরা ফাতেহি।

৪৮টি দলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে কলম্বিয়ার মহাতারকা জে বলভিন, একাধিক গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত মেক্সিকোর রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেজান্দ্রো ফের্নান্দেজ় পারফর্ম করবেন। মেক্সিকোর লাতিনো পপ তারকা বেলিন্দা এবং গায়ক-সুরকার লিলা ডাউন্সকেও আনার চেষ্টা চলছে। থাকবেন দক্ষিণ আফ্রিকার গায়ক-সুরকার টাইলা এবং লস অ্যাঞ্জেলেস আজ়ুলেস।

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, পুরো বিশ্বের মানুষ যাতে দেখতে পারে সেই পরিকল্পনা আমাদের রয়েছে। মেক্সিকো সিটি দিয়ে শুরু হয়ে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসেও তা ছড়িয়ে পড়বে। ফুটবল এবং সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে।


১২ জুন দ্বিতীয় ম্যাচে খেলবে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচে গায়ক মোরিসেটে, বাবল, আলেসিয়া সারা, এলিয়ানা, জেসি রেয়েজ় এবং নোরা ফতেহির পারফর্ম করার কথা। একই দিনে দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। লস অ্যাঞ্জেলেসের সেই ম্যাচে পপ তারকা পেরি থাকবেন। তার সঙ্গে র‌্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাঙ্কপিঙ্কের লিসা, ব্রাজিলীয় মহাতারকা আনিতা, তাইলা থাকবেন এবং রেমা।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ফুটবল বিশ্বকাপ  নোরা ফাতেহি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: