ডিবি পরিচয়ে জিরা লুট, গ্রেফতার ৩

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার দেবিদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে

2026-05-10T08:39:32+00:00
2026-05-10T08:39:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ডিবি পরিচয়ে জিরা লুট, গ্রেফতার ৩
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৩৯ এএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার দেবিদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (৮ মে) ভোরে দেবিদ্বারের পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার হলেন, দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মো. নাজমুল হাসান (২৮) একই এলাকার মো. মাসুক হোসেন মনা (২৬) ও উপজেলার খলিলপুর গ্রামের মো. জুয়েল (৩০)।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহন নামের একটি বাসে করে ১৪ বস্তা জিরা নিয়ে সিলেট যাচ্ছিলেন মাহমুদুল হাসান নামের এক ব্যবসায়ী। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের পান্নারপুল বাসস্ট্যান্ড এলাকায় বাসটির পথরোধ করে ১৪-১৫ জনের একটি সশস্ত্র চক্র। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও ভুয়া আইডি কার্ড দেখিয়ে বাসে মাদক আছে বলে তল্লাশি শুরু করে। একপর্যায়ে বাসে ১৪ বস্তা জিরা (যার ওজন ৫২০ কেজি) জব্দ করার নাটক সাজিয়ে তা লুট করে নেয়। এতে বাধা দিলে বাসের কর্মচারী ও যাত্রীদের মারধর করা হয়।


এ ঘটনায় শুক্রবার ব্যবসায়ী মাহমুদুল হাসান দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের মধ্য থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে জিরাগুলো উদ্ধার করা হয়।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযানে তিনজনকে গ্রেফতার ও লুট হওয়া জিরার চালান উদ্ধার করা হয়েছে। চক্রের অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ডিবি পরিচয়ে জিরা লুট  গ্রেফতার ৩ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: