চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকায় একটি টিলা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আশ্রয়ণ কেন্দ্রের শিশুরা খেলাধুলার সময় জঙ্গলের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।
মাথা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো. রবিউল আলম খাঁন বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। লাশের মাথা এখনো পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সময়ের আলো/জোই