দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দক্ষিণ

2026-05-10T14:28:02+00:00
2026-05-10T14:28:02+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:২৮ পিএম 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অবস্থিত ‘গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার’-এর বিশেষ আমন্ত্রণে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশগ্রহণ করবেন তিনি। রোববার (১০ মে) রাতে তার কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

এনসিপি সূত্রে জানা গেছে, সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেবেন। বিশ্বমঞ্চে বর্তমান সময়ের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক চর্চায় নাগরিকদের ভূমিকা নিয়ে তিনি দলের ও দেশের প্রতিনিধিত্ব করবেন।

Advertisement
মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। সেখানে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দেশের অর্থনীতি ও সমাজে প্রবাসী কমিউনিটির ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা ও প্রতিনিধি বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে কোরিয়ায় এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি প্রবাসীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সফল সফর শেষে আগামী ১৯ মে, ২০২৬ তারিখ রাতে আসিফ মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে।

/কহু
  বিষয়:   মানবাধিকার  সম্মেলন  দক্ষিণ কোরিয়া  আসিফ মাহমুদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: