সুনামগঞ্জে রাতের আঁধারে কাটা হয়েছে বাঁধ, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর গ্রামের মধ্যবর্তী বাঁধটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছায়ার হাওরে পানি প্রবেশ

2026-05-10T14:31:48+00:00
2026-05-10T15:07:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সুনামগঞ্জে রাতের আঁধারে কাটা হয়েছে বাঁধ, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:৩১ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৩:০৭ পিএম
উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর গ্রামের মধ্যবর্তী বাঁধটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর গ্রামের মধ্যবর্তী বাঁধটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছায়ার হাওরে পানি প্রবেশ করতে শুরু হয়েছে এবং কৃষকদের অবশিষ্ট ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (৯ মে) রাতে এ ঘটনা ঘটেছে।


ছায়ার হাওরের কৃষক সবিনয় শীল বলেন, ‘অতিবৃষ্টিতে এমনিতেই আমাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এখন পানি কমতে শুরু করায় উঁচু জমির কিছু ধান ঘরে তোলার আশা ছিল। কিন্তু রাতের আঁধারে বাঁধ কেটে দেওয়ায় অবশিষ্ট ফসলও তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।’

এদিকে বাঁধটি দ্রুত মেরামত করা না হলে শুধু ফসলই নয়, যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ শাল্লা উপজেলার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম এই বাঁধ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বাঁধ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পাউবোকে নির্দেশনা দিয়েছেন।

/মহু


  বিষয়:   সুনামগঞ্জ  বাঁধ  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: