গরু চুরির অভিযোগে আ. লীগ নেতার ছেলেসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দিবাগত রাতে সিরাজদিখান

2026-05-10T14:43:16+00:00
2026-05-10T14:43:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গরু চুরির অভিযোগে আ. লীগ নেতার ছেলেসহ গ্রেফতার ২
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:৪৩ পিএম 
গ্রেফতার সোহেল ও মকবুল। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দিবাগত রাতে সিরাজদিখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৬৭৫ টাকা এবং চারটি গরুর পা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সোহেল (৩৭) এবং বাসাইল গ্রামের বাসিন্দা মকবুল (৪৫)।


জানা গেছে, গত বুধবার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের শুসংকর মণ্ডল কালুর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। বেলা সাড়ে ৩টার দিকে সুযোগ বুঝে বাড়ির পাশের জমি থেকে লাল রঙের একটি গরু নিয়ে পালিয়ে যান তারা।

ভুক্তভোগী পরিবারের দাবি, গরুটির ওজন আনুমানিক ২০০ কেজি এবং বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। সতুরচর মাদ্রাসা এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় অভিযুক্ত ব্যক্তিদের গরু নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শুসংকর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   গরু চুরি  আওয়ামী লীগ নেতা  ছেলে  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: