বিশ্বকাপের আগে ইরানকে ‘শুভকামনা’ জানালেন ফিফা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইনফান্তিনো লেখেন, টানা

2026-05-10T16:39:42+00:00
2026-05-10T16:39:42+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বকাপের আগে ইরানকে ‘শুভকামনা’ জানালেন ফিফা প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:৩৯ পিএম 
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংগৃহীত ছবি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইনফান্তিনো লেখেন, টানা চতুর্থবারের মতো ফিফা বিশ্বকাপ অভিযানে নামতে যাওয়া ইরানকে আমার পক্ষ থেকে শুভকামনা। 


উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৫ জুন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

এর আগে, চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের ফুটবল ফেডারেশন ফিফার কাছে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে ফিফা সেই আবেদন নাকচ করে জানায়, টুর্নামেন্ট শুরু হতে আর বেশি সময় নেই, তাই আয়োজনে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। 


/ইউএমএইচ 

  বিষয়:   ফিফা  জিয়ান্নি ইনফান্তিনো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: