তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে মোদির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রোববার (১০

2026-05-10T16:53:38+00:00
2026-05-10T16:58:40+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে মোদির অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:৫৩ পিএম  আপডেট: ১০.০৫.২০২৬ ৪:৫৮ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। সংগৃহীত ছবি
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রোববার (১০ মে) এক বার্তায় তিনি বিজয়ের নতুন মেয়াদের জন্য শুভকামনা জানান। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইলো। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে যাবে। 


গতকাল চেন্নাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন টিভিকে নেতা বিজয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো।


/ইউএমএইচ



  বিষয়:   বিজয়  থালাপতি  তামিলনাড়ু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: