রাজাপুরে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য, এটিএন বাংলা ও দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মাইনুল হক লিপুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি

2026-05-10T16:59:29+00:00
2026-05-10T16:59:29+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজাপুরে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:৫৯ পিএম 
ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করছেন। ছবি : সময়ের আলো
ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য, এটিএন বাংলা ও দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মাইনুল হক লিপুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রবিবার (১০ মে) বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপার কার্যালয়ে ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এ স্মারকলিপি গ্রহণ করেন।

Advertisement
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আসামিরা এলাকার মাদকসেবী এবং নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। বাদীর বোনের নির্মাণাধীন পাঁচতলা ভবনের পানির পাম্প আসামিরা চুরি করে বিক্রি করে। চোরাই পাম্প নৈকাঠি ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে গেলে আসামিরা অতর্কিতভাবে মঈনুল হক লিপুকে কুপিয়ে জখম করে। মামলা দায়েরের পর পাঁচ দিন অতিবাহিত হলেও রাজাপুর থানা পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করেনি। যা অত্যন্ত দুঃখজনক। উক্ত মামলার আসামিদের দ্রুত গ্রেফতারে হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ ঘটনায় রাজাপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।

/মহু
  বিষয়:   রাজাপুর  ঝালকাঠি  স্মারকলিপি  সাংবাদিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: