ইরান থেকে ছোড়া দুটি ড্রোন সফলভাবে ভূপাতিতের দাবি আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে

2026-05-10T17:04:34+00:00
2026-05-10T17:04:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান থেকে ছোড়া দুটি ড্রোন সফলভাবে ভূপাতিতের দাবি আমিরাতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:০৪ পিএম 
ড্রোন ভূপাতিত করার দাবি আমিরাতের। প্রতীকী ছবি
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের প্রকাশ্য হামলা শুরু হওয়ার পর থেকে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬৫টি ড্রোন প্রতিহত করেছে। 


বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্র-সমর্থিত জোটের মধ্যে চলমান সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি উপসাগরীয় দেশ বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে।


/ইউএমএইচ



  বিষয়:   আমিরাত  ইরান  ড্রোন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: