নাটোরে বিদেশি নাগরিককে হেনস্তা করায় টিকটকার গ্রেফতার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় মো. আমিনুল ইসলাম (২৯) নামে

2026-05-10T19:04:09+00:00
2026-05-10T19:04:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে বিদেশি নাগরিককে হেনস্তা করায় টিকটকার গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:০৪ পিএম 
টিকটকার আমিনুল ইসলাম। ছবি : সময়ের আলো
নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় মো. আমিনুল ইসলাম (২৯) নামে এক টিকটকারকে  গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের রাসেল ইসলামকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১০ মে) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

পুলিশ ও পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ মে 'টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬' নামের একটি অনুষ্ঠানের জন্য শতাধিক তরুণ-তরুণী পার্কে সমবেত হয়। দুপুর আড়াইটার দিকে পার্কের 'সন্ধ্যা মালতী' পিকনিক স্পটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের পথরোধ করে কয়েকজন যুবক। এ সময় তারা অশ্লীল মন্তব্যে তাদের হেনস্তা করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে। খবর পেয়ে পার্কের ব্যবস্থাপক এসএম ওয়াজেদুর রহমান ও কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


পরদিন শনিবার হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে, তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার পার্কের ব্যবস্থাপক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আটক মো. আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের বাসিন্দা। জড়িত সন্দেহে আটক রাসেল ইসলামের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।

/মহু


  বিষয়:   নাটোর  টিকটকার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: