সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী। আর সেখানে অবস্থানকালে এ পর্যন্ত ১২ জন মারা গেছেন।ধর্ম মন্ত্রণালয়ের

2026-05-10T19:22:15+00:00
2026-05-10T19:22:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, ১২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৭:২২ পিএম 
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, ১২ জনের মৃত্যু। ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী। আর সেখানে অবস্থানকালে এ পর্যন্ত ১২ জন মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিন অনুযায়ী, রোববার রাত ২টা পর্যন্ত বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৬ হাজার ৪২১ জন সৌদি আরবে পৌঁছেছেন।

১২৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পোঁছেছেন; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন ও ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রীকে পৌঁছে দিয়েছে।

এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে ১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় দুইজন মারা গেছেন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং নারী দুইজন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ হবে।

এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এদের মধ্যে সরকারি মাধ্যমে যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন। ৩০টি লিড এজেন্সি এ বছর বাংলাদেশ থেকে হজ কার্যক্রম পরিচালনা করছে।


১৮ এপ্রিল থেকে শুরু হওয়া প্রাক-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২১ মে। প্রাক-হজ ফ্লাইট ২০৭টি; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   হজ  হজযাত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: