গাইবান্ধার ফুলছড়ি উপজেলা উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ আলী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ মদনেরপাড়ায় কছিম খলিফার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী উপজেলার উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ধানবোঝাই ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সময়ের আলো/জোই