প্রকাশ্যে ধূমপান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, কলেজছাত্র বহিষ্কার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা

2026-05-11T08:47:42+00:00
2026-05-11T16:39:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রকাশ্যে ধূমপান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, কলেজছাত্র বহিষ্কার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৪৭ এএম  আপডেট: ১১.০৫.২০২৬ ৪:৩৯ পিএম
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১০ মে) উপজেলার ‘প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ’এর অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট করেছে। সে প্রকাশ্যে ধূমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কলেজের সব শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে আবছার উদ্দিন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধূমপান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে কলেজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রকাশ্যে ধূমপান  সামাজিক যোগাযোগ মাধ্যম  প্রচার  কলেজ ছাত্র  বহিষ্কার  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: