বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলায় সতর্ক সূচনা করতে নেমেই বিপাকে পড়েছে স্বাগতিকরা। দিনের শুরুতেই ওপেনার মাহমুদুল হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ।
সোমবার (১১ মে) সকালে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরু হয়। আগের দিন বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় অতিরিক্ত সময় যোগ করা হয় চতুর্থ দিনের সূচিতে।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে তখন টাইগারদের লিড ছিল ৩৪ রান। তবে চতুর্থ দিনের শুরুতেই সেই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ান পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস।
আরও পড়ুন
দিনের প্রথম দিকেই তার করা বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মাহমুদুল। প্রথম ইনিংসে ৮ রান করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে করতে পেরেছেন মাত্র ৫ রান। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
মাহমুদুলের বিদায়ের পর ক্রিজে যোগ দেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। অপর প্রান্তে রয়েছেন সাদমান ইসলাম। এখন বাংলাদেশের লক্ষ্য বড় সংগ্রহ গড়ে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়া।
এএডি/