বুধবার বেইজিং আসছেন ট্রাম্প, আলোচনা হবে ইরান ইস্যুতেও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিং এস পৌঁছাবেন তিনি। সফরে ইরান যুদ্ধসহ বিভিন্ন

2026-05-11T11:31:20+00:00
2026-05-11T11:31:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বুধবার বেইজিং আসছেন ট্রাম্প, আলোচনা হবে ইরান ইস্যুতেও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:৩১ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীন প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিং এস পৌঁছাবেন তিনি। সফরে ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনা করবেন ট্রাম্প। খবর আলজাজিরার। 

হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ট্রাম্পের সম্মানে একটি জমকালো অভ্যর্থনা অনুষ্ঠান ও বৈঠক অনুষ্ঠিত হবে। সফরটি শুক্রবার শেষ হবে। একইসঙ্গে চলতি বছরের শেষ দিকে চীনা প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সফরের তাৎপর্য ব্যাখ্যা করে কেলি বলেন, এই সফর অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ ও প্রতীকী’। চীনের সাথে সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনা এবং পারস্পরিক সহযোগিতা ও ন্যায্যতাকে অগ্রাধিকার দিয়ে আমেরিকার অর্থনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার করাই এই সফরের মূল লক্ষ্য।

চলতি বছরের শুরুর দিকেই এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত মার্চে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ায় তা পিছিয়ে যায়। নিজ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধের নেতিবাচক প্রভাব সামাল দিতে হিমশিম খাওয়ার মধ্যেই ট্রাম্প এই সফরে যাচ্ছেন।


ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, ইরান ইস্যুতে চীনের ওপর ‘চাপ সৃষ্টি’ করতে পারেন ট্রাম্প। বিশেষ করে, ইরানের তেল বিক্রি এবং সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য (ডুয়াল-রোল) পণ্য ক্রয়ের বিষয়ে বেইজিংকে কড়া বার্তা দিতে পারেন তিনি।

গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অভিযোগ করে বলেন, চীন ইরানকে ‘আর্থিক মদদ’ দিচ্ছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা রাষ্ট্র। আর চীন তাদের কাছ থেকে ৯০ শতাংশ জ্বালানি কিনছে। এর মানে হলো, তারা সরাসরি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বেইজিং  ট্রাম্প  আলোচনা  ইরান  চীন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: