ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন এবং সোনা কেনা বন্ধ রাখুন : নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়তে থাকায় দেশবাসীর প্রতি সাশ্রয়ী জীবনযাপনের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র

2026-05-11T12:23:40+00:00
2026-05-11T12:36:20+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন এবং সোনা কেনা বন্ধ রাখুন : নরেন্দ্র মোদি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:২৩ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ১২:৩৬ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : এনডিটিভি
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়তে থাকায় দেশবাসীর প্রতি সাশ্রয়ী জীবনযাপনের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, দেশের জনগণকেও দায়িত্বশীল আচরণের মাধ্যমে অর্থনীতি রক্ষায় ভূমিকা রাখতে হবে।

রোববার (১০ মে) হায়দরাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোদি জ্বালানি ব্যবহার কমানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ এবং স্থানীয় পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি জনগণকে মেট্রোরেল ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর পরামর্শ দেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম কেবল সীমান্তে যুদ্ধ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কঠিন সময়ে দেশের স্বার্থে সচেতন জীবনযাপনও দেশপ্রেমের অংশ। তার মতে, আন্তর্জাতিক সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে কার-পুলিং বা একাধিক ব্যক্তির একই গাড়িতে যাতায়াতের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। একইসঙ্গে পণ্য পরিবহনে সড়কের পরিবর্তে রেলপথ ব্যবহারের দিকেও জোর দেন। বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর কথাও উল্লেখ করেন মোদি।
আরও পড়ুন

কোভিড মহামারির সময় চালু হওয়া ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে কাজের সংস্কৃতিকে আবারও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনলাইন সভা ও ভার্চুয়াল কনফারেন্স বাড়ানো গেলে জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

এছাড়া বিদেশে ছুটি কাটানো কিংবা বিয়ের আয়োজন থেকে সাময়িক বিরত থাকার পরামর্শ দেন মোদি। তার মতে, এতে দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে। একইসঙ্গে তিনি নাগরিকদের অন্তত এক বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনা বন্ধ রাখার অনুরোধ জানান।

খাদ্যাভ্যাসেও সংযমের আহ্বান জানিয়েছেন মোদি। তিনি বলেন, ভোজ্যতেলের ব্যবহার কমানো গেলে একদিকে যেমন স্বাস্থ্য ভালো থাকবে, অন্যদিকে আমদানি ব্যয়ও কমবে।

স্থানীয় শিল্প ও উৎপাদন খাতকে শক্তিশালী করতে দেশীয় পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। জুতা, ব্যাগ ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী দেশীয়ভাবে উৎপাদিত পণ্য থেকে কেনার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

কৃষিখাতেও পরিবর্তনের পরামর্শ দিয়েছেন মোদি। তিনি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার পাশাপাশি ডিজেলচালিত সেচপাম্পের বদলে সৌরশক্তিচালিত পাম্প ব্যবহারের পরামর্শ দেন।

সবশেষে দেশীয় পর্যটনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, দেশের ভেতরেই ভ্রমণ বাড়ালে অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

এএডি/


  বিষয়:   ওয়ার্ক  সোনা  বন্ধ  নরেন্দ্র মোদি  ভারত  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: