নেপালে অবতরণের সময় তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা

2026-05-11T13:16:36+00:00
2026-05-11T13:16:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নেপালে অবতরণের সময় তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:১৬ পিএম 
নেপালে অবতরণের সময় তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন। ছবি : রয়টার্স
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। অবতরণের মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে গেলে বিমানবন্দরে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১১ মে) ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইস্তাম্বুল থেকে আসা টিকে-৭২৬ ফ্লাইটটি কাঠমান্ডুতে অবতরণের সময় ডান পাশের চাকার অংশে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখা যায়।

বিমানবন্দর নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এরপর জরুরি দরজা ব্যবহার করে বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বিমানে ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা ছিলেন বলেও জানা গেছে।
আরও পড়ুন

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ডান পাশের ল্যান্ডিং গিয়ার থেকে ঘন ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা দ্রুত জরুরি স্লাইড ব্যবহার করে নিচে নামছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এতে অন্যান্য ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটে।

এয়ারলাইন্সের পক্ষ থেকে পরে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাইড্রোলিক সিস্টেমের কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়েছে। পুরো ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

তার্কিশ এয়ারলাইন্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, একই বিমানবন্দরে এর আগেও তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছিল, যেখানে রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনা ঘটেছিল।

এএডি/


  বিষয়:   নেপাল  অবতরণ  সময়  তার্কিশ  এয়ারলাইন্স  বিমান  আগুন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: