আমিরাতে ইরানি নাগরিকদের পরিস্থিতি নজরদারিতে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান বলেছে, সংযুক্ত আরব আমিরাত-এ গত এক সপ্তাহে ইরানি নাগরিকদের সঙ্গে হয়রানিমূলক আচরণের অভিযোগ তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।ইরানের পররাষ্ট্র

2026-05-11T14:33:09+00:00
2026-05-11T14:33:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আমিরাতে ইরানি নাগরিকদের পরিস্থিতি নজরদারিতে তেহরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ২:৩৩ পিএম 
ইরান ও সংযুক্ত আরব আমিরাতের পতাকা। সংগৃহীত ছবি
ইরান বলেছে, সংযুক্ত আরব আমিরাত-এ গত এক সপ্তাহে ইরানি নাগরিকদের সঙ্গে হয়রানিমূলক আচরণের অভিযোগ তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, আমরা আমাদের দূতাবাস ও দুবাইয়ের কনস্যুলেটগুলোকে স্পষ্ট নির্দেশনা দিয়েছি। সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। জনগণের স্বার্থে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না। 


এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজন ইরাকি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।

বাঘাই এ পদক্ষেপকে “অহংকারপূর্ণ আচরণ” এবং “ভয়ভীতি প্রদর্শনের কৌশল” বলে উল্লেখ করেন। 

তিনি বলেন, প্রতিটি দেশের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো। কোন অবস্থান তাদের স্বার্থে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরাকের জনগণ ও কর্মকর্তাদেরই রয়েছে। 


/ইউএমএইচ 



  বিষয়:   ইরান  আমিরাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: