মাদক কারবারিকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা এমপি হানজালার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পারলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ

2026-05-11T15:10:03+00:00
2026-05-11T15:10:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক কারবারিকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা এমপি হানজালার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:১০ পিএম 
সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচর উপজেলায় মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পারলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রোববার (১০ মে) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় সংসদ সদস্য হানজালা বলেন, এখন থেকে শিবচরে কেউ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে তিনি তার নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ পুরস্কার দেবেন। জনগণের প্রতি আস্থা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, প্রশাসনের সহযোগিতা নিয়ে হোক বা না নিয়েই হোক, মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে। ক্ষমতায় থাকা বা না থাকা— সব সময়ই এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।


যুবসমাজকে রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, দেশ, মানুষ ও সমাজকে বাঁচাতে হলে মাদক নির্মূল করতে হবে। এ লক্ষ্যে তিনি নিজে মাঠপর্যায়ে অভিযান পরিচালনার কথাও জানান।

হানজালা বলেন, শিবচরে কেউ মাদকসহ কোনো কারবারিকে ধরিয়ে দিলে তিনি নিজে তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করবেন। শিবচরকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে আগেও কাজ করেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক সংশ্লিষ্টতায় তার দলের কেউ বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। পরিচয় বা প্রভাব কোনো কিছুই বিবেচনায় নেওয়া হবে না বলেও কঠোর অবস্থান জানান তিনি।

মাদকমুক্ত সমাজ গড়তে শিবচরের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সংসদ সদস্য।

সময়ের আলো/জোই


  বিষয়:   মাদক কারবারি  পুরস্কার  ঘোষণা  এমপি  হানজালা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: