মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার-নির্যাতন হতে দেব না।

2026-05-11T16:18:25+00:00
2026-05-11T16:18:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না : ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:১৮ পিএম 
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার-নির্যাতন হতে দেব না। সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতে সংখ্যালঘুদের অত্যাচারের অজুহাতে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের ওপরে অত্যাচার-নির্যাতন হতে দেব না। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপর যাতে কোনো নির্যাতন না হয়, সে ব্যবস্থা নিতে চাই।

এবারের হজে খরচ কিছুটা কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী হজ মৌসুমে খরচ আরও কমানো হবে। তিনি অনেক ভালো কাজের উদ্যোগ নিয়েছেন। অনেক ভালো ভালো কাজ করছে সরকার। সেগুলো অনেকেই সহ্য করতে পারছে না।


ধর্মমন্ত্রী বলেন, একটি মহল গণতন্ত্রকে হত্যা করতে চায়। বিরোধী দল সরকারকে বিপাকে ফেলতে চায়। এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। যারা সরকারের স্বাদ নিতে পারেনি, তারাই ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দরকার রয়েছে। যেহেতু আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, ফলে অপপ্রচার বন্ধে এবং ভালো মানুষদের রক্ষায় এই আইনটি প্রয়োজন।

সময়ের আলো/আআ


  বিষয়:   সংখ্যালঘু  অত্যাচার  ধর্মমন্ত্রী  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: