ইরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেছেন, তেহরানের ধারণা যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক নয়, বরং শুধু সময় নষ্ট করছে— যাতে পরে আবার যুদ্ধ শুরু করা যায়।
তিনি আল-জাজিরাকে বলেন, ওয়াশিংটনের দাবিগুলো খুবই অবাস্তব। তারা আলোচনার মাধ্যমে এমন কিছু পেতে চায়, যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি।
তিনি আরও বলেন, তেহরান মনে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বিশ্বাসযোগ্য আলোচনার অংশীদার নন।
ইরান সবসময় আলোচনার টেবিলে ছিল, কখনোই সেখান থেকে সরে যায়নি, তিনি বলেন। কিন্তু যুক্তরাষ্ট্রই সিরিয়াস আলোচনায় আগ্রহী নয়। তাদের পক্ষ থেকেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইরান যদি আবারও যুদ্ধের মুখে পড়ে, তবে তারা তার জন্য প্রস্তুত। তার ভাষায়, গত সপ্তাহে পারস্য উপসাগরে সংঘর্ষ দেখিয়েছে যে ইরান যে কোনো হামলার জবাবে পূর্ণ শক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
/ইউএমএইচ