সরিষাবাড়িতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের

2026-05-11T20:48:35+00:00
2026-05-11T20:48:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সরিষাবাড়িতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৪৮ পিএম 
ছবি : সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই এলাকার ভ্যানচালক শাহীন মিয়ার ছেলে।


পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। এ সময় শিশুটি শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

/মহু



  বিষয়:   জামালপুর  সরিষাবাড়ি  লিচু  মৃত্যু  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: