ভালোবাসার কণ্ঠই সবসময় সবচেয়ে জোরালো : তৃষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন আবারও আলোচনায় এসেছেন অভিনেতা-রাজনীতিক বিজয়কে ঘিরে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে

2026-05-11T20:59:19+00:00
2026-05-11T21:05:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভালোবাসার কণ্ঠই সবসময় সবচেয়ে জোরালো : তৃষা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৫৯ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ৯:০৫ পিএম
অভিনেত্রী তৃষা কৃষ্ণন। ছবি : এনডিটিভি
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন আবারও আলোচনায় এসেছেন অভিনেতা-রাজনীতিক বিজয়কে ঘিরে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তার সরব উপস্থিতি এবং পরে তার একটি সামাজিকমাধ্যম পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

রোববার চেন্নাইয়ের ঐতিহাসিক জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে রাজনৈতিক নেতা, চলচ্চিত্র অঙ্গনের তারকা এবং হাজারো সমর্থকের ভিড়ে বিশেষভাবে নজর কাড়েন তৃষা কৃষ্ণন। দীর্ঘদিন ধরে বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন থাকলেও, এদিনের উপস্থিতি সেই আলোচনাকে আরও উসকে দেয়।

ঐতিহ্যবাহী সাজে নজরকাড়া তৃষা

অনুষ্ঠানে তৃষা পরেছিলেন সি-গ্রিন রঙের একটি শাড়ি, যার সঙ্গে ছিল সোনালি নকশা করা ব্লাউজ। চুল সুন্দর করে খোঁপা করে তাতে সাদা গাজরা জড়িয়েছিলেন তিনি। লাল পাথরের গয়না, হালকা মেকআপ ও পরিমিত সাজে তাকে দেখা যায় বেশ মার্জিত ও অভিজাত লুকে।


অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ে তার আবেগঘন অভিব্যক্তিও। বিশেষ করে বিজয়ের শপথ নেওয়ার সময় তাকে কিছুটা আবেগপ্রবণ দেখায় বলে সামাজিক মাধ্যমে দাবি করেছেন অনেক ভক্ত।

ভাইরাল সেই পোস্ট


শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরই তৃষা ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করেন। তবে ছবির চেয়েও বেশি আলোচনায় আসে পোস্টের ক্যাপশন। তিনি লেখেন, ভালোবাসার কণ্ঠই সবসময় সবচেয়ে জোরালো।

এই এক লাইনের বার্তাই সামাজিক মাধ্যমে ঝড় তোলে। অনেকেই মনে করছেন, এটি কেবল সাধারণ একটি ক্যাপশন নয়, বরং সাম্প্রতিক গুঞ্জন ও সমালোচনার পরোক্ষ জবাব। কেউ কেউ আবার এটিকে বিজয়ের প্রতি সমর্থন ও আবেগের প্রকাশ হিসেবেও দেখছেন।


/ইউএমএইচ



  বিষয়:   তৃষা কৃষ্ণন  বিজয়  থালাপতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: