লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান।সোমবার (১১ মে) তার মেয়ে শর্মিষ্ঠা রহমান খবরটি নিশ্চিত করেছেন।সংবাদমাধ্যমে তিনি

2026-05-11T19:05:24+00:00
2026-05-11T19:05:24+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:০৫ পিএম 
বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান। সংগৃহীত ছবি
গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান। 

সোমবার (১১ মে) তার মেয়ে শর্মিষ্ঠা রহমান খবরটি নিশ্চিত করেছেন। 

সংবাদমাধ্যমে তিনি বলেন, আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই। 

জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। 

 
সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে আইসিইউ–সুবিধা ওই মুহূর্তে না পাওয়ার কারণে পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। 

ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।   
 
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।  


/ইউএমএইচ

  বিষয়:   আতাউর রহমান  লাইফ সাপোর্ট 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: