আপ্লুত সাই পল্লবী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। অভিনয়ের স্বতন্ত্র ধরন, সাবলীল অভিব্যক্তি ও পর্দায় স্বাভাবিক উপস্থিতির কারণে বরাবরই দর্শকের আগ্রহের

2026-11-22T23:42:04+00:00
2026-11-22T23:42:04+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
আপ্লুত সাই পল্লবী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম 
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। অভিনয়ের স্বতন্ত্র ধরন, সাবলীল অভিব্যক্তি ও পর্দায় স্বাভাবিক উপস্থিতির কারণে বরাবরই দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার দুই সিনেমা। এরই মধ্যে ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

২০ নভেম্বর ভারতের গোয়ায় শুরু হয়েছে নয় দিনব্যাপী ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)। উদ্বোধনী অনুষ্ঠানে অনেক তারকার সঙ্গে সাই পল্লবীকে দেখে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়। বিশেষ করে তাকে ঘিরে উপস্থিত দর্শকদের করতালি ও উচ্ছ্বসিত অভ্যর্থনা নজর কাড়ে। এতে আপ্লুত হন অভিনেত্রী। 

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেই অবশ্য নিজের নতুন সিনেমা নিয়েও ব্যস্ততা সামলেছেন সাই পল্লবী। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত তামিল সিনেমা ‘ওএম : চ্যাপ্টার ১’। 

রাজকুমার পেরিয়াসামি পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন— ধানুশ, মাম্মুট্টি ও শ্রীলীলা। এতে সিবিআই কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে ছোট করেছেন নিজের চুলও।

সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি জানতে চেয়েছেন অভিনেত্রী। শনিবার ভারতের চেন্নাইয়ের ভাদাপালানির একটি প্রেক্ষাগৃহে আকস্মিক হাজির হন তিনি। সেখানে দর্শকদের সঙ্গে সময় কাটান এবং সিনেমাটি দেখে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন। তাকে সামনে পেয়ে দর্শকরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। ভক্তদের সঙ্গে তার এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, সম্প্রতি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করেও আলোচনায় এসেছেন সাই পল্লবী। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করছেন তিনি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিতি এবং নতুন সিনেমা ঘিরে দর্শকের আগ্রহ— দুই মিলিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আপ্লুত  চলচ্চিত্র  জনপ্রিয় অভিনেত্রী  সাই পল্লবী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: