বিগ বসের বিতর্কে সরব দর্শনা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ ঘিরে বিতর্ক যেন থামছেই না। প্রতিযোগীদের দ্বন্দ্ব, টাস্কে উত্তেজনা আর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য— সব

2026-11-22T03:11:38+00:00
2026-11-22T03:11:38+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
বিগ বসের বিতর্কে সরব দর্শনা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:১১ এএম 
কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। ছবি : সংগৃহীত
রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ ঘিরে বিতর্ক যেন থামছেই না। প্রতিযোগীদের দ্বন্দ্ব, টাস্কে উত্তেজনা আর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য— সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এখন শোটি। এবার সেই বিতর্কে নতুন করে আলোচনায় এসেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। স্বামী ও অভিনেতা সৌরভ দাসের পাশে দাঁড়িয়ে একের পর এক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

সম্প্রতি ‘টিকেট টু ফিনালে’ টাস্কে সৌরভ দাস ও জিতু কামাল মুখোমুখি হন। টাস্কের অংশ হিসেবে দুজনকে একটি রিকশায় বসে থাকতে হয়। অন্য প্রতিযোগীদের নানা বাধা উপেক্ষা করে রিকশায় টিকে থাকাই ছিল তাদের লক্ষ্য। অভিযোগ ওঠে, টাস্কের একপর্যায়ে জিতু সৌরভকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন। এতে চোট পান সৌরভ। ঘটনাটি ঘিরে বিগ বসের ঘরের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় আলোচনা-সমালোচনা।

স্বামীর এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন দর্শনা। সামাজিক যোগাযোগমাধ্যমে জিতুর নামের প্রথম অক্ষর উল্লেখ করে তিনি লেখেন, ‘এটা লজ্জাজনক।’ পাশাপাশি সৌরভের প্রশংসা করে জানান, তার কাছে সৌরভই বিজয়ী।

তবে বিতর্ক সেখানেই শেষ হয়নি। রাজবীর দেকে ঘিরেও মন্তব্য করেন দর্শনা। রাজবীরের অনুরাগীদের একাংশের বয়কটের ডাক এবং তার প্রচারের ধরন নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেন অভিনেত্রী। রাজবীরের উদ্দেশে তিনি লেখেন, ‘উনি তো ভগবান! এই শো ওর যোগ্য নয়।’ তার এই মন্তব্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, বিগ বস বাংলায় সৌরভের অংশগ্রহণের আগে দর্শনা জানিয়েছিলেন, স্বামীকে নিয়ে তিনি গর্বিত। এমনকি শুরুর দিকে সৌরভের পাশাপাশি রাজবীরের খেলাও তার পছন্দ ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তার অবস্থানে পরিবর্তন এসেছে বলে মনে করছেন অনেক দর্শক। সব মিলিয়ে বিগ বস বাংলার প্রতিযোগীদের লড়াই এখন ঘরের বাইরেও তারকাদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর সেই বিতর্কে দর্শনা বণিকের সরব উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   রিয়্যালিটি শো  বিগ বস বাংলা  বিতর্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: