মা হলেন সামান্থা রুথ প্রভু

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর পরিবারে যোগ হলো নতুন সদস্য। গত ১৯ নভেম্বর এক

2026-11-20T22:46:38+00:00
2026-11-20T22:46:38+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
মা হলেন সামান্থা রুথ প্রভু
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম 
সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর পরিবারে যোগ হলো নতুন সদস্য। গত ১৯ নভেম্বর এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সামান্থা। ছেলের নাম তারা রেখেছেন দেব নিদিমোরু।

গতকাল ইনস্টাগ্রামে এই খুশির খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা। নবজাতকের ছোট্ট হাত ধরে মা-বাবার হাতের একটি আবেগঘন ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের সুন্দর শিশুপুত্র দেব নিদিমোরু। আমাদের হৃদয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’

সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছু দিন আগেই নিজেদের বাড়িতে এক পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। সেই বিশেষ মুহূর্তের বেশ কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ওই ছবিগুলোতে লাল রঙের পোশাকে সামান্থাকে এবং ক্রিম রঙের কুর্তায় রাজকে দেখা যায়। পরিবারের আপনজনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর পাশাপাশি গুরুজনদের আশীর্বাদও নিতে দেখা গেছে সামান্থাকে।

এর আগে গত জুনে প্রথমবার মা হওয়ার সুখবর দিয়েছিলেন সামান্থা। তার অভিনীত ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপনের এক অনুষ্ঠানে তিনি মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, হাতে থাকা কাজগুলো গুছিয়ে নিয়ে কিছু দিনের জন্য বিরতি নেবেন এবং পরবর্তীতে আবারও ক্যামেরার সামনে ফিরবেন।


‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে কাজ করার মধ্য দিয়ে প্রথম একসঙ্গে পথচলা শুরু হয় সামান্থা ও রাজ নিদিমোরুর। এরপর ‘সিটাডেল : হানি বানি’ এবং ‘মা ইন্তি বঙ্গারাম’-এর মতো একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করেন তারা। দীর্ঘ সেই সখ্য ও কাজের বোঝাপড়া থেকেই ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে এক ঘরোয়া আয়োজনে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। এবার তাদের সংসার আলো করে এলো ছোট্ট দেব।


সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   মা হলেন  সামান্থা রুথ প্রভু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: