‘যাপিত জীবন’ দেখে কখনো হেসেছি, কখনো কেঁদেছি : রুমিন ফারহানা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ দেখে মুগ্ধ হয়েছেন সংসদ সদস্য ও রাজনীতিবিদ রুমিন ফারহানা।

2026-11-18T23:30:34+00:00
2026-11-18T23:30:34+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
‘যাপিত জীবন’ দেখে কখনো হেসেছি, কখনো কেঁদেছি : রুমিন ফারহানা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম 
ছবি : সংগৃহীত
দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ দেখে মুগ্ধ হয়েছেন সংসদ সদস্য ও রাজনীতিবিদ রুমিন ফারহানা। সিনেমাটি সপরিবারে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও আত্মত্যাগের গল্প পৌঁছে দিতে এ ধরনের সিনেমা আরও নির্মাণ করা প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টে স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘যাপিত জীবন’ সিনেমার প্রিমিয়ার। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘যাপিত জীবন’ সপরিবারে দেখার মতো একটি সিনেমা। দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হয়েছে, তা আরও বেশি করে চলচ্চিত্রে উঠে আসা উচিত। এ ধরনের সিনেমা নির্মাণের মাধ্যমে নতুন প্রজন্মকে জানানো সম্ভব, কত আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি।

সিনেমাটি দেখে নিজের অনুভূতি জানাতে গিয়ে রুমিন ফারহানা বলেন, ‘সিনেমাটি দেখে কখনো হেসেছি, কখনো কেঁদেছি। আমার কাছে অপূর্ব মনে হয়েছে।’


নিজের জন্মের আগের ইতিহাস জানার আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার জন্ম ১৯৮১ সালে। তাই নিজের জন্মের আগের ইতিহাস জানতে বিভিন্ন বই পড়ি। মানুষের কাছে ইতিহাস পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি হলো সিনেমা। আমি চাই, এ ধরনের চলচ্চিত্রে ইতিহাস ও সত্য উঠে আসুক।’

রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সিনেমার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি রাজনীতির মানুষ হলেও সিনেমা ভালোবাসি। “বনলতা এক্সপ্রেস”-এর জন্যও আমি রাস্তায় নেমেছি। সব সময় ভালো সিনেমার পক্ষে আছি।’

সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ‘যাপিত জীবন’ আগামী ২০ নভেম্বর দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, ভাবনা, রওনক হাসান, মৌসুমী হামিদ ও ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে। দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের উত্তাল সময়ের ইতিহাসের পাশাপাশি সেই সময়ের মানুষের জীবনসংগ্রামও উঠে এসেছে সিনেমাটিতে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   যাপিত জীবন  রুমিন ফারহানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: