শুটিংয়ে অংশ নিতে ঢাকায় মুকেশ ঋষি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অভিনয় করতে ঢাকায় এসেছেন তামিলসহ বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় অভিনয় করবেন তিনি।বুধবার

2026-11-18T15:36:55+00:00
2026-11-18T15:36:55+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
শুটিংয়ে অংশ নিতে ঢাকায় মুকেশ ঋষি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম 
বিমানবন্দরে মুকেশ ঋষিকে ফুল দিয়ে স্বাগত জানান আরশাদ আদনান । ছবি : সংগৃহীত
অভিনয় করতে ঢাকায় এসেছেন তামিলসহ বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় অভিনয় করবেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।

আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত হচ্ছে ‘নসিব’। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মাণাধীন সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। শুটিংয়ে অংশ নিতে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তার।


এদিকে, নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছেন মুকেশ ঋষি। শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর ও পর্দায় ভয়ংকর উপস্থিতি তাকে আলাদা পরিচিতি দিয়েছে। তবে তার অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।

এ ছাড়া, আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   শুটিং  অংশ নিতে  ঢাকায়  মুকেশ ঋষি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: