অভিনয়ে সরব শাহরিয়ার নাজিম জয়

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

একসময় টেলিভিশন নাটকের নিয়মিত মুখ ছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও নির্মাণেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

2026-11-17T04:00:56+00:00
2026-11-17T04:00:56+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
অভিনয়ে সরব শাহরিয়ার নাজিম জয়
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:০০ এএম 
শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত
একসময় টেলিভিশন নাটকের নিয়মিত মুখ ছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও নির্মাণেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে সাম্প্রতিক আবারও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন এই অভিনেতা। নতুন সিনেমা ও ওয়েব ফিল্মে কাজের মধ্য দিয়ে পর্দায় সরব উপস্থিতি জানান দিচ্ছেন তিনি।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন শাহরিয়ার নাজিম জয়। পরিচালক মোহাম্মদ ইকবালের ‘নসিব’ সিনেমায় অভিনয় করছেন তিনি। আগামী ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে নির্মিত হচ্ছে সিনেমাটি। নতুন সিনেমার গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজটিতে যুক্ত হয়েছেন জয়। তবে নিজের চরিত্রের লুক নিয়ে পরিচালকের একটি মজার প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছে তাকে। পরিচালক তাকে বলেছিলেন, চরিত্রটির জন্য অনিল কাপুরের মতো দেখতে হতে হবে। বিষয়টি নিয়ে মজার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অভিনেতা।

সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন জয়। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’য় অভিনয় করেছেন তিনি। কমেডি ও থ্রিলারধর্মী গল্পের এই ওয়েব ফিল্মে তার সহশিল্পী নুসরাত ফারিয়া ও নাসির উদ্দিন খান। এতে ভিন্ন লুকে দেখা গেছে জয়কে। কাজটির শুটিং শেষে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার মনে হয়েছে যেন তামিল সিনেমার শুটিং করছি।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও নির্মাণেও রয়েছে জয়ের দীর্ঘ অভিজ্ঞতা। একসময় নিয়মিত নাটকে অভিনয় করলেও পরে উপস্থাপনায় বেশি মনোযোগী হন তিনি। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা যে এখনও অটুট, সাম্প্রতিক কাজগুলোতেই তার প্রমাণ মিলছে। 

নতুন সিনেমা ‘নসিব’ ও ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’— দুই মাধ্যমেই নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন এই অভিনেতা। দর্শকদের কাছেও তার এই নতুন ব্যস্ততা আগ্রহ তৈরি করেছে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   টেলিভিশন  নাটক  অভিনেতা  শাহরিয়ার নাজিম জয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: