তানজিল মিসবাহর ‘কন্যা’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের সুর। অথচ সেই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এক প্রেমিকের নিঃশব্দ কান্না।

2026-11-15T22:38:23+00:00
2026-11-15T22:38:23+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
তানজিল মিসবাহর ‘কন্যা’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের সুর। অথচ সেই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এক প্রেমিকের নিঃশব্দ কান্না। চোখের সামনে প্রিয়তমার অন্য কারও সঙ্গে ঘর বাঁধার দৃশ্য দেখা ছাড়া তার যেন আর কিছুই করার নেই। এমনই এক বেদনাবিধুর গল্প নিয়ে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’।

গানটির কথা লিখে সুর ও কণ্ঠ দিয়েছেন তানজিল মিসবাহ নিজেই। সংগীতায়োজন করেছেন শোভন রায়। প্রেম, বিচ্ছেদ ও প্রিয়জনকে হারানোর অসহায়ত্বকে কেন্দ্র করে গানটির কথায় ফুটে উঠেছে এক প্রেমিকের অন্তর্গত হাহাকার।
  
গানটির আবেগ ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে এর মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন হাসান রনি। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। এতে অভিনয় করেছেন সোয়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার। 


গানটি প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, ‘গান তৈরির ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি একটি নির্দিষ্ট অনুভূতি বা গল্পকে সুরের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। ‘কন্যা’ গানটির ক্ষেত্রেও সেই ভাবনা কাজ করেছে। গানটির কথা ও সুর তৈরির সময় থেকেই একটি দৃশ্যপট আমার কল্পনায় ছিল। পরবর্তী সময়ে মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে সেই ভাবনাটি পূর্ণতা পেয়েছে। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গত ১২ নভেম্বর থেকে তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে গান ‘কন্যা’।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   তানজিল মিসবাহ  কন্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: