বাংলাদেশে তুর্কি সিনেমা ‘সয়’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

টিভি সিরিজের পাশাপাশি তুর্কি সিনেমাও আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রিয় হয়ে উঠছে। নিজস্ব ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি আধুনিক নির্মাণশৈলী এবং শক্তিশালী গল্প

2026-11-13T23:47:58+00:00
2026-11-13T23:47:58+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
বাংলাদেশে তুর্কি সিনেমা ‘সয়’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ পিএম 
তুরস্কে মুক্তি পেয়েছে হরর সিনেমা ‘সয়’। ছবি : সংগৃহীত
টিভি সিরিজের পাশাপাশি তুর্কি সিনেমাও আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রিয় হয়ে উঠছে। নিজস্ব ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি আধুনিক নির্মাণশৈলী এবং শক্তিশালী গল্প বলার কৌশল তুর্কি সিনেমাকে আলাদা পরিচিতি দিয়েছে। যার ধারাবাহিকতায় পর্দায় এসেছে নতুন আরেকটি হরর সিনেমা। সম্প্রতি তুরস্কে মুক্তি পেয়েছে হরর সিনেমা ‘সয়’। এবার তুরস্কের পর সিনেমাটি ১৩ নভেম্বর মুক্তি পেয়েছে বাংলাদেশে। আর এটি এনেছে স্টার সিনেপ্লেক্স।

সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে। গল্পের শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনার মধ্য দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান এবং অজান্তেই এক ভয়ংকর অভিশাপ ডেকে আনেন। 


এই অভিশাপের কারণে মুরাত তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তানবুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দি জীবন কাটাতে বাধ্য হন। বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। গল্পের কেন্দ্রীয় চরিত্র ক্যান। সে তার প্রেমিকা বাসাক এবং কয়েকজন বন্ধুকে নিয়ে ইস্তানবুলে পরিবারের পুরোনো রহস্যময় প্রাসাদে যায়। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে।

সিনেমাটির আকর্ষণের জায়গাগুলো হলো মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস, মনস্তাত্ত্বিক ভয়। প্রাচীন মিসরের রহস্যময় অভিশাপকে আধুনিক তুর্কি গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। একটি বিচ্ছিন্ন প্রাসাদকে কেন্দ্র করে ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি করা হয়েছে। অতীতের পাপ, বিশ্বাসঘাতকতা এবং বংশপরম্পরায় চলে আসা অশুভ শক্তি গল্পের মূল বিষয়। হরর সিনেমার ভক্তদের জন্য ‘সয়’ আগ্রহ তৈরি করার মতো একটি সিনেমা। বিশেষ করে তুর্কি হররের প্রচলিত জিন ভিত্তিক গল্পের বাইরে প্রাচীন মিসরের অভিশাপ ও পারিবারিক রহস্যের বিষয়টি আলাদা মাত্রা যোগ করেছে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   বাংলাদেশ  তুর্কি  সিনেমা  সয় 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: