জীবনের নানা বাঁকে নিলয়-হিমি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। দর্শকের কাছে তাদের জুটির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। রোমান্টিক কিংবা হাস্যরসাত্মক গল্প—

2026-11-13T23:46:03+00:00
2026-11-13T23:46:03+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
জীবনের নানা বাঁকে নিলয়-হিমি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম 
ছোটপর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। দর্শকের কাছে তাদের জুটির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। রোমান্টিক কিংবা হাস্যরসাত্মক গল্প— বিভিন্ন ধরনের নাটকে একসঙ্গে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তারা। এবার এই জুটিকে দেখা গেছে ‘অকারণ’ শিরোনামের একটি নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। সম্প্রতি জাগো ইন্টারটেইমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে নাটকটি। 

‘অকারণ’ নাটকে তনু চরিত্রে অভিনয় করেছেন হিমি। তিনি বলেন, ‘নাটকটির গল্প খুব সুন্দর। আমাদের প্রাত্যহিক জীবনের নানা বাঁকের গল্প উঠে এসেছে এই নাটকে। রাজধানীর মতিঝিলের কলোনি, ফার্মগেটসহ আরও কয়েকটি এলাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। সে কারণে নাটকটির লোকেশনের দিক দিয়ে ভিন্নতা এসেছে, যা দর্শকের ভালো লাগবে। যথারীতি আমি আমার চরিত্রটিও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মন দিয়ে।


নাটকটি প্রসঙ্গে নিলয় বলেন, আগের কাজগুলোর মতো ‘অকারণ’ নাটকেও দর্শক আমাদের অভিনয়ের ভিন্নতা খুঁজে পাবেন। এতে প্রাত্যহিক জীবনের পরিচিত গল্পকে অভিনয় ও নির্মাণের মধ্য দিয়ে আকর্ষণীয় করে তোলা হয়েছে। নাটকটির লোকেশন ও গল্পের উপস্থাপন দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করবে।

হিমি টেলিভিশন ও ইউটিউব— দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউবে লাখের বেশি দর্শক পেয়েছে। অন্যদিকে নিলয় আলমগীরও ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন। বিশেষ করে কমেডি ও পারিবারিক গল্পের নাটকে তার উপস্থিতি দর্শকের কাছে বেশ পরিচিত। এ ছাড়া বিভিন্ন নাটকে নিলয়-হিমি জুটিকে দেখেছেন দর্শক। শতাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। সেই ধারাবাহিকতায় নতুন কাজটি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   জীবন  নানা বাঁক  নিলয়  হিমি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: