প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম
ছবি : সংগৃহীতসংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের উদ্যোগে দেশে প্রথমবারের শুরু হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে প্রতিযোগিতামূলক বিশেষ রিয়েলিটি শো ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ২০২৬ পাওর্য়াড বাই স্টেপ’। দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে থাকা কন্টেন্ট ক্রিয়েটররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এটিএন নিউজের নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে।
এই প্রতিযোগিতায় মেন্টর হিসেবে থাকছেন লাইফ স্টাইল অ্যান্ড ফ্যাশন ক্যাটাগরিতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সানজিদা ইসলাম সায়মা, কমেডি অ্যান্ড ইন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শাওন মজুমদার, ফুড অ্যান্ড কুকিং ক্যাটাগরিতে কন্টেন্ট ক্রিয়েটর আনিসুর রহমান, সোশ্যাল অ্যাওয়ারনেন্স ক্যাটাগরিতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক মহসিনুল হাকীম ও আযাদ করীম, শিক্ষা ক্যাটাগরিতে কন্টেন্ট ক্রিয়েটর সাফিন, টেক অ্যান্ড অটোমোবাইল ক্যাটাগরিতে কন্টেন্ট ক্রিয়েটর সোহাগ ৩৬০ ডিগ্রি, ট্রাভেল ক্যাটাগরিতে থাকছেন কন্টেন্ট ক্রিয়েটর সুরভী ইয়াসমিন ও শিশির দেব এবং ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে জনপ্রিয় চলচিত্র বিশ্লেষক বিধান রিবেরু।
১০টি ক্যটাগরি থেকে মোট ১০ জন বিজয়ী এবং এই ১০ জন বিজয়ী থেকে যে সেরাদের সেরা হবেন সবার জন্য থাকছে মোট ২৫ লাখ টাকার পুরস্কার। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হচ্ছে পাওর্য়াড বাই স্টেপ, ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন পার্টনার ছুটি রির্সোট, কমেডি অ্যান্ড ইন্টারটেইনমেন্ট পার্টনার গোল্ডর্মাক, হেলথ পার্টনার আলোক হেলথকেয়ার, টেক অ্যান্ড গেজেট পার্টনার গেজেট অ্যান্ড গিয়ার, এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা।
মোট ৪টি ধাপে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীরা পৌঁছাবেন গ্র্যান্ড ফিনালের জাঁকজমক আয়োজনে। প্রতিযোগীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬।
সময়ের আলো/প্রিন্ট/এমকে