দুই বছর পর ছোটপর্দায় সানজিদা প্রীতি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আলোচিত অভিনেত্রী সানজিদা প্রীতি দীর্ঘ বিরতি ভেঙে প্রায় দুই বছর পর যুক্ত হয়েছেন একটি নতুন ধারাবাহিক নাটকে। তানভীর তন্ময়ের পরিচালনায়

2026-11-13T23:37:28+00:00
2026-11-13T23:37:28+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
দুই বছর পর ছোটপর্দায় সানজিদা প্রীতি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম 
সানজিদা প্রীতি। ছবি : সংগৃহীত
আলোচিত অভিনেত্রী সানজিদা প্রীতি দীর্ঘ বিরতি ভেঙে প্রায় দুই বছর পর যুক্ত হয়েছেন একটি নতুন ধারাবাহিক নাটকে। তানভীর তন্ময়ের পরিচালনায় ‘প্রথম প্রেমের গল্প’ শিরোনামের একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে। গত অক্টোবর থেকে ‘এনএএফ’ ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছে এবং প্রতি সপ্তাহে দুটি করে নতুন পর্ব মুক্তি পাচ্ছে। 

ধারাবাহিকটিতে সানজিদা প্রীতি অভিনয় করছেন জেরিন খান নামের একটি চরিত্রে। গল্পে তাকে দেখা যাবে বিদেশে বসবাসকারী এক নারীর চরিত্রে, যিনি বোন ফারিনের মৃত্যুর খবর শুনে দেশে ফিরে আসেন। এরপর শুরু হয় বোনের হত্যার আসল রহস্য উদঘাটন এবং এর পেছনের শক্তির বিরুদ্ধে প্রতিশোধের মিশন।

নাটকটিতে নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে সানজিদা প্রীতি বলেন, ‘প্রায় দুই বছর পর কোনো ধারাবাহিক নাটকে যুক্ত হলাম। ডিরেক্টরসহ পুরো টিমের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। চরিত্রটাও আমার আগের করা চরিত্রের থেকে একটু আলাদা। সব মিলিয়ে ভীষণ উপভোগ করছি কাজটি।’


নির্মাতা তানভীর তন্ময় জানান, ‘চরিত্রটির গভীরতা ও জটিলতার কারণেই সানজিদা প্রীতিকে সেরা পছন্দ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই নাটকে নিলয় আলমগীরের চরিত্রের বিপরীতে মিশন চালাবেন প্রীতি।’

করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক প্রেম, পারিবারিক গোপন রহস্য এবং প্রতিশোধের রোমাঞ্চকর কাহিনি নিয়ে এগিয়ে চলেছে ‘প্রথম প্রেমের গল্প’। নাটকটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সুজাতা, আলী রাজ, শতাব্দী ওয়াদুদ ও ফারিন খান প্রমুখ।

প্রসঙ্গত, ছোটপর্দায় কম দেখা গেলেও নাট্যদল প্রাচ্যনাটের নিয়মিত নাটকের শোতে অংশ নেন তিনি। প্রীতির প্রথম ধারাবাহিক নাটক ‘স্পর্শের বাইরে’, যেখানে তিনি কাজ করেছিলেন সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু ও রাইসুল ইসলাম আসাদের মতো অভিনয় শিল্পীদের সঙ্গে। ওটিটিতে সানজিদা প্রীতির প্রথম কাজ ‘তাকদীর’, প্রথম চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’। এরপর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে কাজ করেছেন ‘১৯৭১ সেইসব দিন’-এ।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   দুই  বছর  ছোটপর্দা  সানজিদা প্রীতি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: