বিতর্কের মধ্যেও অনড় তানজিন তিশা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে সাম্প্রতিক একের পর এক ঘটনা আলোচনায় এসেছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত নানা বিতর্কের

2026-11-15T22:30:47+00:00
2026-11-15T22:30:47+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
বিতর্কের মধ্যেও অনড় তানজিন তিশা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম 
অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে সাম্প্রতিক একের পর এক ঘটনা আলোচনায় এসেছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত নানা বিতর্কের কারণে খবরের শিরোনাম হচ্ছেন তিনি। তবে এত কিছুর মধ্যেও হাল ছাড়তে নারাজ এই অভিনেত্রী। নিজের অবস্থানে অনড় থেকে আবারও কাজে ফেরার প্রত্যয় জানিয়েছেন তানজিন তিশা। 

সম্প্রতি শুটিং সেটে অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে বিরোধের ঘটনায় নতুন করে আলোচনায় আসেন তিশা। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সদস্যপদ স্থগিতের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন তানজিন তিশা। শুটিং সেটের ঘটনা এবং সংগঠনের সালিশ-বৈঠক নিয়ে কথা বলেন তিনি। তিশার ভাষ্য, বৈঠকে দুজনকেই ক্ষমা চেয়ে বিবৃতি দিতে এবং ভিডিও বার্তা পাঠাতে বলা হয়েছিল। তবে সামিয়া অথৈ ভিডিওটি দেননি, তিনিও কোনো কারণে পাঠাতে পারেননি।

লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিশা বলেন, গত কয়েক মাসে নানা বাধার মুখোমুখি হলেও তিনি থেমে যাননি। শাড়িকাণ্ডের প্রসঙ্গ টেনে অভিনেত্রী জানান, সব ঘটনা সত্য একদিন প্রকাশ পাবে। তার কথায়, ‘আমি থেমে নেই, শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’ 

এদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমা করতে গিয়েই আলোচনায় আসেন তিশা। কারণ, বিগ বাজেটের ‘সোলজার’ সিনেমায় তিনি অভিনয় করছেন শাকিব খানের বিপরীতে। কিন্তু অর্ধেকের বেশি শুটিং হওয়ার পর আটকে আছে সিনেমাটির কাজ। চলতি মাসে আবার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তার সাড়া মিলছে না। এর মধ্যে এ মাসেই ঈদুল ফিতরের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান।

তবে ‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই বলে জানালেন তানজিন তিশা। সিনেমাটি নিয়ে এখনও আত্মবিশ্বাসী ও আশাবাদী তিনি। যেকোনো সময় শুটিং শুরু হলেই তিনি অংশ নেবেন। তিশা বলেন, ‘সোলজার’ সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।’


সিনেমাটির জন্য আপাতত নতুন কোনো বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন না বলে জানালেন তিনি। এই সিনেমাটির জন্য টানা কয়েক মাস নাটকে কাজ করেননি তিশা। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় তাকে একজন নির্ভীক, কৌশলী এবং সাংবাদিক চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে সিনেমাটির ফার্স্ট লুকে নজর কাড়েন তিশা। পোস্টারে তাকে সাদা টপ ও ধূসর রঙের প্যান্ট পরা অবস্থায় গলায় ক্যামেরা ঝুলিয়ে তীক্ষè দৃষ্টিতে তাকাতে দেখা গেছে, যার চারপাশে ভাসমান চেজ বোর্ড বা দাবা খেলার ঘুঁটি বুদ্ধিমত্তা ও কৌশলগত গল্পের ইঙ্গিত দেয়। এদিকে শুটিং বন্ধ থাকলেও এই সময়ে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত তিশা। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   বিতর্ক  তানজিন তিশা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: