জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। ‘রুনা মহল’ শিরোনামের এই আয়োজনে জন্মদিনের

2026-11-15T17:08:41+00:00
2026-11-15T17:09:53+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৫:০৯ পিএম
ছবি : সংগৃহীত
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। ‘রুনা মহল’ শিরোনামের এই আয়োজনে জন্মদিনের উপহার হিসেবে শিল্পীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার।

চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রুনা লায়লার হাতে উপহারটি তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। ব্যতিক্রমী এই উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন বরেণ্য এই সংগীতশিল্পী।

অনুষ্ঠানটিতে শুধু জন্মদিন উদযাপনই নয়, তুলে ধরা হয়েছে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনের নানা স্মৃতি, সাফল্য ও অজানা গল্প। প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর।

বাংলা সংগীতে অসামান্য অবদান রাখা রুনা লায়লা কয়েক হাজার বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। দেশাত্মবোধক গানসহ সংগীতের বিভিন্ন ধারায়ও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। দীর্ঘ সংগীতজীবনে তার কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হয়েছেন প্রজন্মের পর প্রজন্মের শ্রোতা।


‘রুনা মহল’ অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকরা এই কিংবদন্তি শিল্পীর জীবনের নানা অজানা ঘটনা এবং সংগীতজীবনের স্মরণীয় মুহূর্ত সম্পর্কে জানতে পারবেন।

আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন উপলক্ষে রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে অনুষ্ঠানটি। আরিফ খানের পরিচালনায় এবং অনন্যা রুমার প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ এই আয়োজন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জন্মদিন  স্বর্ণের গিটার  উপহার  রুনা লায়লা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: