ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় আসেন তিনি। গত জুনে মালদ্বীপে এক যুবকের

2026-11-15T11:41:50+00:00
2026-11-15T11:41:50+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন কেয়া পায়েল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪১ এএম 
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল । ছবি : সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় আসেন তিনি। গত জুনে মালদ্বীপে এক যুবকের সঙ্গে ঘোরাঘুরি ও ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা গুঞ্জন। সম্প্রতি একটি পডকাস্টে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি জানতাম এই প্রশ্নটি আমাকে করা হবে।’ 

এরপর বিষয়টি ব্যাখ্যা করে কেয়া পায়েল বলেন, ‘আমি মালদ্বীপে গিয়েছিলাম একটি হোটেল ও রিসোর্টের প্রমোশনে। সেটির নাম হলো টাইকন। আমি সেখানেই ছিলাম। আমার সঙ্গে বন্ধু ও তার স্ত্রীও গিয়েছিলেন। সবারই ব্যক্তিগত জীবন থাকে। কাজের জায়গায় কাজ। কিন্তু ব্যক্তিগত জীবন আলাদা রাখাই ভালো। মানুষ এটি নিয়ে প্রশ্ন তুললে তখন ভালো লাগে না।’

মালদ্বীপের ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের মতো করে গল্প তৈরি করেছেন বলেও মন্তব্য করেন কেয়া। তার ভাষায়, ‘আমি কাজ করি দর্শকের জন্য, তারা যখন আমার কাজের প্রশংসা করেন তখন খুব ভালো লাগে। তবে ওই ঘটনায় দেখেছি অনেকেই ইচ্ছেমতো গল্প তৈরি করেছেন।’


এ দিকে, কেয়া পায়েলের প্রেম ও বিয়ে নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এর আগে আরেকটি পডকাস্টে নিজের প্রেম ও বিয়ের ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তিনি। বিয়েকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।’

জীবনসঙ্গীকে নিয়ে কোনো সম্পর্ক গড়ে উঠলে তা প্রকাশ করতে আপত্তি থাকবে না বলেও জানিয়েছিলেন কেয়া। তিনি বলেন, ‘আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা- সে মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।’

প্রেম ও বিয়ের মধ্যে পার্থক্য তুলে ধরে কেয়া আরও বলেছিলেন, প্রেম গোপন রাখার মধ্যে আলাদা সৌন্দর্য রয়েছে। তবে বিয়ের বিষয়টি সবার সামনে প্রকাশ করেই করতে চান তিনি। তার ভাষায়, ‘বিয়ের সৌন্দর্য হচ্ছে, সবাইকে বলার মধ্যে। বিয়ে করব সেটা সবাই জানবে না? লুকিয়ে প্রেম করব, সেটা ঠিক আছে। লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তবে বিয়েটা অবশ্যই সবাইকে জানিয়ে করব।’

সময়ের আলো/এসকে
  বিষয়:   ভাইরাল  ভিডিও  প্রসঙ্গ  মুখ খুললেন  কেয়া পায়েল  অভিনেত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: