কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিশ্বজুড়ে জনপ্রিয় কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই। শনিবার যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে

2026-11-15T22:49:54+00:00
2026-11-15T22:49:54+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে জনপ্রিয় কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই। শনিবার যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন স্টারবান। এর মধ্যে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরিবার ও ব্যান্ডের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে পরিবারের সদস্যরা বলেন, ‘এই কঠিন সময়ে সবার ভালোবাসা, সমর্থন ও প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। তার প্রয়াণে আমরা শোকাহত।’


১৯৪৩ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্যামডেনে জন্ম রিচার্ড স্টারবানের। মাত্র ছয় বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। বিভিন্ন সংগীত দলের সঙ্গে কাজ করেন। তবে ‘দ্য ওক রিজ বয়েজ’ ব্যান্ডের সঙ্গে পাঁচ দশকেরও বেশি সময় যুক্ত ছিলেন। গেয়েছেন অনেক জনপ্রিয় গান।  

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   কণ্ঠশিল্পী  রিচার্ড স্টারবান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: