বিটিভিতে ‘ফিরে এসো চিঠি’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঐতিহ্যের ধুলোমাখা চিঠির ডাকবাক্সগুলো খোলার চেষ্টা, প্রায় হারিয়ে যাওয়া চিঠির ভাঁজে আবেগের সঙ্গে জড়িত অতীতের যোগাযোগ ব্যবস্থা, সমাজচিত্র, ইতিহাস-ঐতিহ্য, শিল্পকর্ম,

2026-11-15T22:57:18+00:00
2026-11-15T22:57:18+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
বিটিভিতে ‘ফিরে এসো চিঠি’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম 
ছবি : সংগৃহীত
ঐতিহ্যের ধুলোমাখা চিঠির ডাকবাক্সগুলো খোলার চেষ্টা, প্রায় হারিয়ে যাওয়া চিঠির ভাঁজে আবেগের সঙ্গে জড়িত অতীতের যোগাযোগ ব্যবস্থা, সমাজচিত্র, ইতিহাস-ঐতিহ্য, শিল্পকর্ম, সাহিত্য ও দর্শন তুলে আনার চেষ্টায় বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি।’

সম্প্রতি অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হয়েছে। চিঠির ইতিহাস-ঐতিহ্য নিয়ে পাক্ষিক অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’-এর এবারের পর্বের বিষয় ছিল ‘নজরুলের চিঠি’ নিয়ে।

বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদের গবেষণা ও গ্রন্থনায় এবং বিটিভির সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নির সাবলীল উপস্থাপনায় ‘ফিরে এসো চিঠি’ অনুষ্ঠানে সময়ের পরিবর্তনে চিঠির সেকাল-একাল উঠে এসেছে প্রাণবন্ত আলোচনায় আর আর্ট-শোতে। ইতিহাস-ঐতিহ্যমূলক এই অনুষ্ঠানের প্রযোজক গোলাম মোর্শেদ এবং প্রধান সমন্বয়ক এনামুল হক। অনুষ্ঠানটির নির্মাণ সহায়তাকারী প্রতিষ্ঠান দোয়েল কমিউনিকেশনস।

‘ফিরে এসো চিঠি’ প্রসঙ্গে প্রযোজক গোলাম মোর্শেদ বলেন, বিশেষ গবেষণাধর্মী এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা বয়োজ্যেষ্ঠ অতিথিদের পাশাপাশি তরুণ অতিথিদেরও ডাকছি। দুই প্রজন্মের মেলবন্ধনের মধ্য দিয়ে ‘ফিরে এসো চিঠি’ অনুষ্ঠানটি যেন হয়ে উঠেছে কালের আয়না। আর সেই আয়নায় দৃশ্যায়িত হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মের ধাবমান অনুভবের গল্প।


এ ছাড়া দোয়েল কমিউনিকেশনসের প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, চিঠি যুগে যুগে ছিল, থাকবে। ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয়জনদের অনুভূতি বোঝা যে কতটা গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের মাধ্যমে সেই মানবিক আহ্বানটিই রাখার চেষ্টা করেছি আমরা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   বিটিভি  ফিরে এসো চিঠি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: