৭৪-এ রুনা লায়লা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ৭৩ পেরিয়ে ৭৪ বছরে পা দিলেন তিনি। ১৯৫২ সালের আজকের দিনে সিলেটে

2026-11-17T03:58:46+00:00
2026-11-17T03:58:46+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
৭৪-এ রুনা লায়লা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ এএম 
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ছবি : সংগৃহীত
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ৭৩ পেরিয়ে ৭৪ বছরে পা দিলেন তিনি। ১৯৫২ সালের আজকের দিনে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। তবে বাবার কর্মসূত্রে তার শৈশব কেটেছে পাকিস্তানের লাহোরে। 

শৈশব থেকেই সংস্কৃতি চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। দীর্ঘ পাঁচ দশকে রুনা লায়লা উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। বাংলাদেশকে সফলতার সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন বিভিন্ন ঘরানার গান।

বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, স্প্যানিশসহ ১৮টি ভাষায় ১৩ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়ে রীতিমতো রেকর্ড সৃষ্টি করেছেন তিনি। রুনা লায়লাই বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—এ তিন দেশেই সমানভাবে জনপ্রিয়।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। বাংলাদেশে স্বাধীনতা পদকসহ তার ঝুলিতে রয়েছে দেশের আরও বিভিন্ন পুরস্কার। এ শিল্পী শুধু বাংলাদেশেই পুরস্কার পাননি, পুুরস্কার পেয়েছেন ভারত ও পাকিস্তানেও।

তিনি শুধু গানই নয়, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামক চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন। চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র ‘দ্য বডিগার্ড’র ছায়া অবলম্বনে চিত্রিত। 

তিনি সুরকার হিসেবেও অনবদ্য। সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফাতেহ আলী খান, আদনান সামী, আঁখি আলমগীরসহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। 

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘ও মেরা বাবু চেল চাবিলা’, ‘দামা দম মাস্ত কালান্দার’, ‘সাধের লাউ’, ‘গুড়িয়াসি মুন্নি মেরি’, ‘যখন থামবে কোলাহল’, ‘আজ রাত সারা রাত জেগে থাকবো’ ইত্যাদি। 

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ভারতীয় উপমহাদেশ  কিংবদন্তি  সংগীতশিল্পী  রুনা লায়লা  জন্মদিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: