বদলে যাওয়া দিশা পাটানি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডে এক দশক পার করলেন অভিনেত্রী দিশা পাটানি। ২০১৬ সালে ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে

2026-11-17T03:55:38+00:00
2026-11-17T03:55:38+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
বদলে যাওয়া দিশা পাটানি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ এএম 
অভিনেত্রী দিশা পাটানি। ছবি : সংগৃহীত
বলিউডে এক দশক পার করলেন অভিনেত্রী দিশা পাটানি। ২০১৬ সালে ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০ বছর। এই সময়ে নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন অভিনেত্রী। দীর্ঘ পথচলায় অভিনয়, ব্যক্তিত্ব ও জীবনবোধে অনেকটাই পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি নিজের ক্যারিয়ারের এই বিশেষ সময় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিশা জানিয়েছেন, সময়ের সঙ্গে নিজের প্রতি তার আত্মবিশ্বাস বেড়েছে। এখন আগের চেয়ে অনেক বেশি স্থির এবং নিজের সিদ্ধান্তের ব্যাপারে সচেতন তিনি। পর্দায় কোন চরিত্রে অভিনয় করবেন, কিংবা পর্দার বাইরে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন— সব ক্ষেত্রেই নিজের পছন্দকে গুরুত্ব দিতে শিখেছেন।

দিশার ভাষ্য, ‘আমি এখন অনেক বেশি স্থির এবং নিজের পরিচয় সম্পর্কে নিশ্চিত। পর্দায় কোন চরিত্র বেছে নেব, কিংবা ব্যক্তিগত স্টাইল কেমন হবে— দুই ক্ষেত্রেই নিজের স্বাভাবিক বিচার বুদ্ধির ওপর আস্থা রাখতে শিখেছি।’

ক্যারিয়ারের শুরু থেকে নানা ধরনের আলোচনা ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে বাইরের মানুষের মতামত যেন নিজের আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়েও সচেতন হয়েছেন তিনি। দিশার মতে, নিজের কাজের প্রতি মনোযোগী থাকা এবং ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ।

শারীরিক সৌন্দর্য ও ফিটনেসের জন্যও পরিচিত দিশা। তবে তার কাছে ফিটনেস কেবল বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয় বরং এটি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস তৈরির অন্যতম মাধ্যম। নিয়মিত অনুশীলন এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন তাকে নিজের প্রতি আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বলে জানান অভিনেত্রী।

‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে যাত্রা শুরু করে ‘বাঘি ২’, ‘মালাং’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র মতো সিনেমায় অভিনয় করেছেন দিশা। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী চরিত্রেও নিজেকে তুলে ধরার আগ্রহ দেখিয়েছেন তিনি।

বলিউডে এক দশকের অভিজ্ঞতা নিয়ে এখন নতুনভাবে এগিয়ে যেতে চান দিশা। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও পছন্দের স্বাধীনতাকেও গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী। 

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   বলিউড  অভিনেত্রী  দিশা পাটানি  এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি  সিনেমা  হিন্দি চলচ্চিত্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: