পদত্যাগের ঘোষণা দিলেন জয় চৌধুরী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে

2026-11-17T10:06:30+00:00
2026-11-17T10:06:30+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
পদত্যাগের ঘোষণা দিলেন জয় চৌধুরী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৬ এএম 
দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। ছবি : সংগৃহীত
চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান জয়। 

তার অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ ছাড়া তার সহযোগী পরিচয়ে কয়েকজন বহিরাগত শিল্পীদের মারধরের হুমকি ও গালাগাল করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে জয় চৌধুরী বলেন, যে নেতা একজন শিল্পী হয়ে শিল্পীদের অসম্মান করেন, যে নেতার কাছে কর্মীরা নিরাপদ নয়, সেই নেতার নেতৃত্বে থাকতে চাই না।


সম্প্রতি এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় এবং শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। রোববার কর্মসূচিতে তাদের অংশ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় জয়কে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলেও আক্রমণ করেন হেলাল।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। ১৯টি সংগঠনের এই সম্মিলিত প্ল্যাটফর্মের আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিবা শানু এবং মুখপাত্র ছিলেন জয় চৌধুরী। এবার সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পদত্যাগ  ঘোষণা  জয় চৌধুরী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: